শুরু করা যাক
সাইন আপ থেকে প্রথম উত্তর, মাত্র কয়েক মিনিটে।
আপনার অ্যাকাউন্ট খুলুন
ইমেল দিয়ে সাইন আপ করে ইমেলটা ভেরিফাই করুন। সব মডেলের জন্য একটাই অ্যাকাউন্ট যথেষ্ট।
ক্রেডিট যোগ করুন
দাম পেজ থেকে একটা প্ল্যান বেছে নিন, আর UPI, কার্ড বা নেটব্যাংকিং দিয়ে পেমেন্ট করুন। ক্রেডিট সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে চলে আসবে।
প্রথম প্রশ্নটা করুন
বক্সে লিখে সেন্ড টিপুন। Auto মোড আগে থেকেই চালু থাকে, আর আপনার জন্য উপযুক্ত মডেল বেছে নেয়।
চাইলে নিজে মডেল বেছে নিন
নির্দিষ্ট কোনো মডেল বাছতে উপরে বাঁদিকে মডেলের নামে ট্যাপ করুন। যতক্ষণ না বদলাচ্ছেন, আপনার বাছাই সেটাই থাকবে।
ফাইল আর ছবি আপলোড করুন
অ্যাটাচমেন্ট বাটন দিয়ে PDF, ডকুমেন্ট বা ছবি যোগ করুন, তারপর সেটা নিয়ে প্রশ্ন করুন।
আরও ভালো উত্তর পাওয়ার টিপস
কীভাবে জিজ্ঞেস করছেন, তাতে ছোট বদলেই অনেক তফাত হয়।
সাধারণ প্রশ্ন
OpenAI, Anthropic বা Google-এ কি আলাদা অ্যাকাউন্ট লাগবে?
না। শুধু আপনার PiChat AI অ্যাকাউন্টটাই যথেষ্ট।
আমার ব্যালান্স কোথায় দেখব?
অ্যাপে আপনার অ্যাকাউন্ট মেনুতে বাকি ক্রেডিট দেখানো থাকে।
অ্যাডভান্সড টুলগুলো কী?
এজেন্ট, সেভ করা প্রম্পট আর মডেলের সেটিংস, যাঁরা বেশি ব্যবহার করেন বা ডেভেলপারদের জন্য। রোজকার চ্যাটের জন্য এগুলো না দেখলেও চলবে।
সাহায্য দরকার
যোগাযোগ পেজ থেকে আমাদের লিখুন।